Header Ads

আবারও মোস্তাফিজে কাঁপলো কিউই শিবির

হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেতে চাই জয়। জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার গাপটিল আর ল্যাথাম। ইনিংসের দ্বিতীয় ওভারের ৫ম বলে ল্যাথামকে এলবির ফাঁদে পেলে উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজের উইকেট দুটি হতে পারতো যদি ইমরুল ক্যাসটা না মিস করতো। চতুর্থ ওভারের ৫ম বলে মোস্তাফিজের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিল ব্রুম কিন্তু সহজ ক্যাচটি মিস করেন ইমরুল কায়েস। এতে উইলিয়ামসন ও ব্রুমের জুটি গিয়ে দাঁড়ায় ১৭৯ রানে।
জয়ের খুব কাছে ঘেষা কিউইদের জুটিতে আবারও আঘাত হানেন মোস্তাফিজ। ৩৪ ওভারের প্রথম বলেই ৯৭ রান করা ব্রুমকে প্যাভিলিয়ানে পাঠান এ পেসার।
এ প্রতিবেদন পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২০১ রান। ক্রিজে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৮০) ও নিশাম (০)।
এর আগে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করে সফরকারির। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে ওপেনার তামিম ইকবাল।

No comments

Theme images by sebastian-julian. Powered by Blogger.